ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

#

০৭ ডিসেম্বর, ২০২৫,  2:28 PM

news image

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহনী প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌ প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচে দুজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম