ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

৫ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা করলেন বাবা

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৩,  8:29 PM

news image

গোপালগঞ্জে ৫ বছরের শিশুপুত্রকে আছাড় মেরে হত্যার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম আজ বুধবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র শিশুটির পিতা সাইফুল ইসলামকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কামরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন,

গত রবিবার ১ জানুয়ারী দুপুরে স্বামী-সন্তান নিয়ে খাটে শুয়ে ছিলাম। সে সময়ে আমাদের মধ্যে নানা কথা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলেকে সে মারপিট করে। এক পর্যায়ে আমার স্বামী ছেলেকে ধরে আছাড় দেয়। তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুর পর আমি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম