ঢাকা ১৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

৫ দফা দাবিতে সিলেটে ফের অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  10:50 AM

news image

সিলেটে ফের অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের উপর দায়ের করা মামলা প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। সিলেট বিভাগ সড়ক শ্রমিক ফেডারেশন স্থানীয়ভাবে এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে সিলেটে কোনো যানবাহনই চলছে না। এ কারণে সকাল থেকে বিভিন্ন স্থানে যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা যায়।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার যাত্রীরা আটকা পড়েন। সকালে সিলেট শহরতলীর চন্ডিপুল এলাকায় অবস্থান নেন শ্রমিকদের একাংশ। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বাধা দিতে দেখা যায়। এছাড়া; নগরীর চন্ডিপুল ও হুমায়ূন রশীদ চত্বর এলাকায় শ্রমিকরা অবস্থানে রয়েছে। ধর্মঘট আহবানকারী শ্রমিকদের দাবি হচ্ছেÑ সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম