ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  3:55 PM

news image

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে সব পোশাকশিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে। বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সরকার প্রতি বছর ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস" (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য, পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে সকল পোশাকশিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম