ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আব্দুস সামাদের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৫,  10:00 PM

news image

কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় তিনি ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । আব্দুস সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। জাতীয় নাগরিক কমিটির দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেবিদ্বার থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের গুলিতে আহত হন সামাদ। দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সামাদের উরুতে গুলি লেগেছিল এবং তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে, এবং সামাদ সম্প্রতি ইউএনও কার্যালয়ে গিয়ে মামলার সাক্ষ্য দিয়েছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামাদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম