ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৫,  2:31 PM

news image

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হতন হয় শেখ হাসিনা সরকারের। দিনটিকে জাতীয়ভাবে পালন করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে। জানা গেছে, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে শিগগির। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মতি পাওয়া সাপেক্ষে এবারই প্রথমবারের মতো সারা দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’।  ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’সহ ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানাব ইনশাআল্লাহ। দেশে আরো একটি গণ-অভ্যুত্থান দিবস জাতীয়ভাবে পালন হয়ে আসছে। প্রতিবছর ২৪ জানুয়ারি পালন করা হয়ে থাকে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। এ দিনটি গণ-অভ্যুত্থান দিবস হিসেবে আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম