ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান : ফায়ার সার্ভিস-এর মহাপরিচালকের হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৬,  3:48 PM

news image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আসলে আমরা এমন একটি জাতি, যে জাতি বিগত ৫৫ বছরে বারবার বিভিন্ন ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে সামনে এগিয়েছে। আমাদের যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল না।  রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, ‘যে স্বাধীনতার জন্য আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এবং যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরে আমরা বিনির্মাণ করতে পেরেছি—তা কিন্তু নয়।’ মইন খান বলেন, ‘একদিকে আমরা বলি যে ৫৫ বছর একটি জাতির জীবনে তেমন কোনো দীর্ঘ সময় নয়। আপনারা দেখছেন, এখন লক্ষ্য করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৫০ বছর পালন করতে যাচ্ছে।’ তিনি বলেন, ঠিক একইভাবে এটাও বলব যে ৫৫ বছর কিন্তু একেবারে কম সময়ও নয়। কাজেই বাংলাদেশ এখন একটি শিশু রাষ্ট্র—সেই অজুহাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাব, সেটা আমি মনে করি না। আমাদের দায়িত্ব নিতে হবে এবং নতুন প্রজন্মের কাছে সেই দায়িত্ব আরও সমর্পণ করে নিয়ে যেতে হবে।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, অনেক কথা বলা উচিত, কিন্তু এই কথাটা সচরাচর বলা হয়নি। ১৯৬৫ সালে যে যুদ্ধ, সেই যুদ্ধে তাঁর যে ভূমিকা তিনি রেখেছিলেন, সম্ভবত সেই যুদ্ধের বিজয়ের জন্য তিনি ‘হিলাল-ই-জুরাত’ পেয়েছিলেন।  তিনি বলেন, আমি এই কথাটি উল্লেখ করছি এই কারণে—ইতিহাসে একটু পেছনে ফিরে যেতে হবে। ৭১-এর ছয় বছর আগে। মইন খান বলেন, আমি জেনেছি এবং জেনেই বলছি, তিনি করাচিতে যখন পোস্টেড ছিলেন—যাঁরা সামরিক বাহিনীতে আছেন, জয়নাল আবেদীন সাহেব আছেন, তিনি জানেন—করাচিতে যখন পোস্টেড ছিলেন, এবং এই কারণেই আমি ১৯৬৫ সালের সেই যুদ্ধের কথা উল্লেখ করছি, যে যুদ্ধে তিনি প্রথম নিজের পরিচয় দিয়েছিলেন।  তিনি বলেন, তখন থেকে একটি তথ্য আমি বলছি। করাচিতে থাকাকালীন সময়ে বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে অনেকে করাচিতে যেতেন। তাঁদের সঙ্গে সাক্ষাতে আমি অবহিত হয়েছি যে তখনই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখনকার সৈনিক জিয়াউর রহমান—তখন তিনি মেজর হননি, ক্যাপ্টেন ছিলেন—তিনি তাঁদের সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনা এবং রাজনৈতিকভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। মইন খান প্রশ্ন রেখে বলেন, ‘৭১ সালে শহীদ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন, এটা কি তাৎক্ষণিক ছিল, নাকি এই চিন্তাধারা তাঁর অনেক আগে থেকেই ছিল?’ তিনি বলেন, এই প্রসঙ্গে কর্নেল জয়নাল আবেদীন সাহেবের সঙ্গেও আমি আলাপ করছিলাম। কেন আজকে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৫৫ বছর পরে, কেন আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি—সে প্রশ্ন কি আমরা করতে পারি না?  মইন খান বলেন, বাংলাদেশ সরকারের অনেক আগের দায়িত্ব ছিল। যে দায়িত্ব সরকার পালন করেনি। আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ঘোষণা আনতে পারব। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম