ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ জন যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ওয়াটার বাস ডুবি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  5:00 AM

news image

সদরঘাটের তৈলঘাটে একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর উদ্ধারকাজে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম