ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ কিলোমিটার নৌপথ যুক্ত হবে হাতিরঝিলের সঙ্গে

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  6:29 PM

news image

রাজধানীতে ৫০ কিলোমিটার নৌপথ চালু করতে প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুড়িগঙ্গার সাথে মান্ডা, জিরানী, কালুনগর, শ্যামপুর খালের সংযোগে হবে এই নৌপথ। খালগুলো যুক্ত হবে হাতিরঝিলের সঙ্গেই। বুড়িগঙ্গা নদীর কোল ঘেষে ঢাকা জন্ম। এই নদীর সাথে যুক্ত খাল দিয়ে একসময় যাতায়াতের পাশাপাশি মালামাল পরিবহন করা হত। কিন্তু দখল আর দূষণে খালগুলো অস্তিত্ব হারিয়েছে। মৃতপ্রায় এসব খাল আগের মতো পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসার কাছ থেকে বড় চারটি খালের দায়িত্ব নিয়ে নৌপথ চালু করতে চায় দক্ষিণ সিটি। ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, “শ্যামপুর, জিরানি, মান্ডা এবং কালুনগর এর মধ্যে সবচেয়ে বড় হলো শ্যামপুর খাল। কেউ যদি খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো আমরা অপসারণ করবো। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০ কিলোমিটার ওয়াটার ওয়ে সৃষ্টি হবে।” আট কিলোমিটার নৌপথ তৈরি করতে কামরাঙ্গির চরে আদি বুড়িগঙ্গার খনন কাজ শুরু হয়েছে। এছাড়া মান্ডা কালুনগর খালের সাথে সাথে হাতিরঝিলের সংযোগে আরও নতুন নৌপথ তৈরির পরিকল্পনাও করছে সিটি করপোরেশন।  ফরিদ আহাম্মদ আরও বলেন, “আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ঢাকা দক্ষিণ সিটি উদ্যোগ নিয়েছে। এটির সঙ্গে ত্রিমোহনী থেকে ফকিরখালীর সংযোগ হয়ে গেলে ওখানেও প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটারের একটা ওয়াটার ওয়ে’র সৃষ্টি হবে।” এই উদ্যোগে সফল হলে ৫০ কিলোমিটারের বেশি নতুন নৌপথ চালু হবে, রাজধানীতে কমবে যানজট এমন আশা সংশ্লিষ্টদের।সূত্র : একুশে টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম