ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

৪ মাস পর দেশে ফিরলেন জেলখানায় আটকে থাকা ২৩ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২,  11:24 AM

news image

চার মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৩ জন বাংলাদেশি জেলে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ২৩ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পারমিটে’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। জানা যায়, ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে যাওয়া জেলেদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড পুলিশ। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ১১ জন এবং ১২ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম