ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

৪ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ফে‌রি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২২,  11:12 AM

news image

ঘন কুয়াশার কারণে বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। চার ঘণ্টা পর বুধবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তা চলাচল শুরু হয়। কুয়াশা অনেকটা কেটে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এর আগে ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় নদীপারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। বুধবার ভোর রাত ৪টার দিকে কুয়াশার চাদরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঢাকা পড়ে যায়। এতে নৌরুটের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে গেলে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিন সকাল পৌনে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করে কর্তৃপক্ষ। টানা পৌনে ৪ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তীব্র কুয়াশার কারণে রুটের সব ফেরি দৌলতদিয়া ঘাট ও পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল। পৌনে ৪ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়লেও দ্রুত সময়ের মধ্যে সেগুলো নদী পারাপার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম