ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  10:58 AM

news image

ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৩ অগাস্ট পর্যন্ত চলবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা। পিএসসি জানিয়েছে, আট বিভাগের মোট ১৮টি কেন্দ্রে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং ১০টি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হলেও কেন্দ্র ঢুকতে হবে সাড়ে ৯টার মধ্যে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে পিএসসি। কমিশন বলছে, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে। কমিশন জানিয়েছে, পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে কমিশনের অনুমোদন নিতে হবে। পিএসসি বলছে, পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে; একইসঙ্গে ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি কারাদণ্ডও হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম