ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: তাহের দুদকের মামলা: জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

৪৩৬৪ পিস ইয়াবা নিয়ে সৌদি যাওয়ার চেষ্টা, শাহজালালে গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  10:26 AM

news image

হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতার ব্যক্তির নাম সাইদুল ইসলাম। গতকাল বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপে মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় মোট চার হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার সাইদুল ইসলাম একজন ইয়াবা কারবারি। সৌদি আরবে অবস্থানরত তার ভাই নুরুল আমীন-এর কাছে ট্যাবলেটগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরব-এ নিয়ে যেতেন। বিনিময়ে সেখান থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে আনতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম