ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

৪৩তম বিসিএসের বাদ পড়া ক্যাডারদের বেশিরভাগই পুনর্নিয়োগ পাবেন: সিনিয়র সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  2:02 PM

news image

৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন ক্যাডারের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাদ পড়া বিসিএস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। সিনিয়র সচিব বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে। এছাড়া, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাও শিগগিরই বাস্তবায়ন হবে। তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’ আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এ প্রশ্নের জবাবে মো. মোখলেসুর রহমান বলেন, এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম