ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

৩ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২২,  2:45 PM

news image

টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এর মধ্যে ব্যবসায়িরা দুইদিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ও মাঝখানে একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ। তবে বন্ধ থাকা দিনগুলোতে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার ও পবিত্র শবে বরাত উপলক্ষে ১৯ মার্চ শনিবার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করেছেন তারা। ২০ মার্চ রোববার থেকে বন্দরে পুনরায় বন্দরের বাণিজ্যি কার্যক্রম শুরু হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম