ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  11:35 AM

news image

টানা তিন দিন বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে আগের সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এরপর আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর আগে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে স্বপ্নের মেট্রোরেল। আগামী ২৯ অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের জন্যে এ দিন নির্ধারণ করেছেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বৃদ্ধি করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে। প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম