ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

৩ দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  2:35 PM

news image

আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম