ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  10:21 PM

news image

অসহযোগ আন্দোলনের পক্ষে ফের সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে। এর আগে, গত ২০ ডিসেম্বর ভোট বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি। তার কয়েক ঘণ্টা পর অবরোধসহ টানা ৪ দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি। এরমধ্যে গত ২১, ২২ ও ২৩ ডিসেম্বর টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ পালন করে দলটি।

আজ (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার মিত্ররা। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৮০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম