ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ দাবিতে বিকেলে এনসিপির প্রতিবাদ সভা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  12:10 PM

news image

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের বিচার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির তিন দাবি হলো—

১. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে।

২.  নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

৩. ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরাতে হবে।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে মারা যান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম