ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

৩৮ বছরের রেকর্ড ভাঙলেন জয়সওয়াল-রাহুল

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪,  8:57 PM

news image

ভারত-অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের প্রথমদিন দেখে মনে হয়েছিল এই ম্যাচের আয়ু সম্ভবত দুই দিন। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে একেবারেই ভিন্ন একটা গল্প লিখলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সত্যিই অবিশ্বাস্য! এমনভাবেও ক্যামব্যাক করা যায়।

পার্থে যে উইকেটে প্রথম দিনে পড়লো ১৭ উইকেট, সেই পিচেই রানের বন্যা বইয়ে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন তারা। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২০১ রান করেছেন জয়সওয়াল ও রাহুল। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন। সেই রেকর্ড জুটি টপকে এখন শীর্ষস্থান দখল করেছেন জয়সওয়াল ও রাহুল।

পার্থে দাপট দেখিয়ে খেলছেন জয়সওয়াল। হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে মিচেল স্টার্কের বলে আউট হন রাহুল। তার আগেই তোলপাড় তোলেন রেকর্ড বুকে।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বড় উদ্বোধনী জুটিগুলো দেখে নেওয়া যাক-

১. যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। পার্থে দ্বিতীয় ইনিংসে ২০১ রান (২০২৪)

২. সুনীল গাভাস্কার ও ক্রিস শ্রীকান্ত। সিডনিতে প্রথম ইনিংসে ১৯১ রান (১৯৮৬)

৩. চেতন চৌহান ও সুনীল গাভাস্কার। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ১৬৫ রান (১৯৮১)

৪. আকাশ চোপড়া ও বিরেন্দ্র শেবাগ। মেলবোর্নো দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান (২০০৩)

৫. রোহিত শর্মা এবং শুভমান গিল। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ১৪১ রান (২০২১)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম