ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২২,  5:45 PM

news image

হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম