ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

৩২ নম্বরে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  5:30 PM

news image

ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই টিম উপস্থিত হয়।  সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন টিম সেখান থেকে আলামত সংগ্রহ করার জন্য সরঞ্জামাদিও সঙ্গে নিয়ে এসেছে। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তার পর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেজমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে। এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছালো। ধানমন্ডি থানার ওসি আলী মাসুদ বলেন, ক্রাইম সিন  সেখানে গিয়েছে উদ্ধার হওয়া হাড়গোড় সদৃশ বস্তুগুলো দেখতে। সেগুলো তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আসলে সেগুলো হাড়গোড় কি না বা কিসের হাড়গোড় সে বিষয়ে সিআইডি পরীক্ষা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম