ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে গণসংযোগ লিফলেট বিতরণ

#

২২ জুন, ২০২৫,  7:26 PM

news image

মো. শাহিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে দলটির নেতৃবৃন্দ। রবিবার (২২ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা, বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা শহীদ সরকার, মাসুম রানা, আলীনুর বেপারী, শাহীনুর মিয়া, শাহীন রেজা, ফারুক হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ প্রতিটি গ্রামে ও পাড়া-মহল্লায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বএ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডে জনসংযোগ ও পথসভা করছেন  ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম