ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬

৩০ শতাংশ খরচ কমবে শুধু সৌদি আরবের হজযাত্রীদের : হাব

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:40 PM

news image

সৌদি সরকার হজযাত্রীদের হজ পালনের খরচ ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিলেও তা বাংলাদেশি হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাব এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে, আগামী ২০২৩ সনের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে। প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর এই খবরটি শুধুমাত্র সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের মত একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনো রূপ বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম