ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

৩০ ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:50 PM

news image

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ এ কর্মসূচি ঘোষণা করে। গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্রের জন্য কালো দিন। এর সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলমান আছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে। এই দিন দেশব্যাপী র‍্যালি, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। মাহমুদুর রহমান মান্না আরও জানান, গণতন্ত্র মঞ্চ ছাড়াও আরও কিছু দল এদিন কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে একধরনের যুগপৎ ব্যাপার আছে। গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, ৩০ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হবে। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচনের পরিবেশ তৈরি, সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে গণতন্ত্র মঞ্চ এ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বলে জানানো হয়। মাহমুদুর রহমান মান্না বলেন, তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম