ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

২ মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিল তারকা

#

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪,  4:37 PM

news image

সম্প্রতি ফিফা নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্তি পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্যে নামার অপেক্ষায় সেলেসাওরা। ঠিক এরই মাঝে তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরির খবর এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বাঁ-হাঁটুর চোটে পাকেতাকে অন্তত ২ মাসের জন্য বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম বিবিসি। গত রবিবার এফএ কাপের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন এই ব্রাজিল তারকা। গত ডিসেম্বরের শেষদিকে আর্সেনালের বিপক্ষে পাওয়া চোট নতুন করে এদিন জেগে উঠেছে পাকেতার। যে কারণে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে মাঠ ছাড়তে হয়। হাঁটুতে চোট থাকায় ২ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষেও ম্যাচটি খেলতে পারেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাকেতার চোটের মাত্রা জানার জন্য একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে। ২০২৩ সাল-জুড়ে ওয়েস্টহ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিতভাবে বড় ধাক্কা হয়ে আসছে ডেভিড ময়েসের দলের জন্য। ৪৩ বছরের ইতিহাসে ওয়েস্টহ্যাম গত বছরের জুনে প্রথম কোনো শিরোপা জিতেছিল। ইউরোপা কনফারেন্স লিগে ফ্লোরেন্তিনাকে হারানোর দিনও ম্যাচজয়ী গোলটি আসে পাকেতার পাস থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম