ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

২ ঘণ্টার চেষ্টায় সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে মঙ্গলবার ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম