ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

২৮ অক্টোবর সহিংসতা করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৩,  2:40 PM

news image

২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে, মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। হাবিবুর রহমান বলেন, ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে এবং ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। ডিএমপি কমিশনার বলেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে আমাদের পক্ষ থেকে বাধা নেই। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা দেখেছি ২০১৩-১৪ সালে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করা হয়েছিল। শুধু ঢাকায় নয়, সারাদেশেই নানান অপচেষ্টা করা হয়েছে। এমন কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এমন কোনো বিশৃঙ্খলা বা অরাজকতার খবর পেলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হস্তে দমন করা হবে। এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, নির্বাচনের আগে এসব সভা-সমাবেশকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করেন। কেউ গুজব ছড়ানোর অপচেষ্টা করলে আমরা সতর্ক থাকব। এসব গুজবের বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম