ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

২৮ অক্টোবর থেকে ২৫৩ স্থানে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:58 PM

news image

গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করেছে। তিনি আরও জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম