ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  7:18 PM

news image

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি, গুলিস্তানে আওয়ামী লীগ ও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে জামায়াত ইসলামী। পাশাপাশি তিনটি দলের এমন সমাবেশ ঘিরে জনসাধারণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, রাজধানীতে সমাবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো আবেদন করেছে। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে অনুমতি দেওয়ার চেষ্টা করা হবে। বুধবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার। হাবিবুর রহমান বলেন, রাজপথে জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। আমরা সবসময় চেষ্টা করি জনসাধারণের শান্তি ও স্বস্তি যেন অক্ষুণ্ণ থাকে। সেক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের রিপোর্ট দিলে এরপর সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা বড় করে দেখি। জনগণের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে আমাদের ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখে, যাদের সমাবেশ তাদের বিষয়টিও মাথায় রেখে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। ডিএমপি কমিশনার বলেন, আমরা যেকোনো সমাবেশেই নিরাপত্তাজনিত হুমকির কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণ বা পরিকল্পনা করে থাকি। আগামী সমাবেশেও সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে। এসময় সমাবেশ ঘিরে কোনো রাজনৈতিক দল নিয়ম ভঙ্গ করবে না বলেও আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম