ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের চার জেলায় বন্যার আভাস কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা মরিচ খেতে গোপনে গাঁজা চাষ তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা গোলকিপারের বীরত্বে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

২৭ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  10:56 AM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের অগ্রিম টিকিট। সোমবার (১৭ মার্চ) সকাল ৮ টায় চতুর্থ দিনের মতো অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সবাই যেন ঠিকঠাকভাবে টিকিট সংগ্রহ করতে পারেন সেজন্য দুই অঞ্চলের টিকিট দুই সময়ে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এর আগে, রেলপথ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এদিকে, ঈদ পরবর্তী ফিরতি ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম