ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানের 'ত্রুটি' : জরুরি অবতরণ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  6:23 PM

news image

উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিজি-৩২৫ ফ্লাইটটিতে ২৭৪ যাত্রী ছিলেন বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করে। যদিও ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান। তারা শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ওই ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’পরে অবশ্য বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (বিমান) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটিতে ১৬০ যাত্রী ছিলেন। পরে আটকেপড়া যাত্রীদের দিল্লি থেকে আনতে পাঠানো হয় আরেকটি বিমান। এরও আগে গত ১৯ জুলাই যান্ত্রিক ত্রুটিতে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় শতাধিক যাত্রী নিয়ে সাড়ে ৪ ঘণ্টা আটকে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম