ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  11:23 AM

news image

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, অভিযানে অংশ হিসেবে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এর ফলে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া অভিযান চলাকালে ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে এ সময় মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার এর আগেই অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে। এছাড়া তদারকি কার্যক্রম জোরদার করতে দেশের প্রতিটি জেলায় গঠন করা হয়েছে বিশেষ ভিজিলেন্স টিম এবং জনগণের সুবিধার্থে তাদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ এবং জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম