ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  1:00 PM

news image

আগামী ২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে চারদিনের সফর করবেন তিনি। সফরকালে জাপানের সম্রাটের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানের সাক্ষাৎ হবে জাপানের সম্রাটের সঙ্গে। দেশটি সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র সঙ্গে একটি শীর্ষ বৈঠক ছাড়াও নৈশভোজে অংশ নেবেন।জাপান সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননাও তুলে দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম