ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  10:30 AM

news image

চলতি বছরের মার্চের ২৪ দিনে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১৭ হাজার ৯৩ কোটি ৩৬ লাখ টাকা। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১৩ লাখ ডলার। আগের বছর ২০২২ সালের মার্চ মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে। তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে আসা ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রসঙ্গত, রোজা সামনে করে দেশে পরিবার-পরিজনের খরচের জন্য প্রবাসীরা বেশি টাকা পাঠান। রোজার শেষের দিকে প্রবাসী আয় প্রবাহ আরও বাড়বে। প্রতিবছরই এ সময়ে প্রবাসী আয় বাড়ে। দুই ঈদেই প্রবাসী আয় ঊর্ধ্বমুখী থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম