ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:49 PM

news image

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সীমিত হওয়ায় আজ ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জানানো হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে সরবরাহ কমে গেছে। এই কারণে শনিবার দুপুর ১২টা থেকে রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক প্রান্তে স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম