ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭৩ সালের পর প্রথম বিদেশে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির হতে পারে আজ আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ভাঁজযোগ্য আইফোনের পর্দায় ফাটল, বিপাকে অ্যাপল

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে চারজনের মৃত্যু

#

২৬ অক্টোবর, ২০২১,  4:39 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। উপসর্গ নিয়ে অন্য তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫) অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৬) সকাল সাড়ে ৮টার মধ্যে মারা যান তারা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর আরও ২ জন ও নাটোরের একজন মারা গেছেন। এই এক দিনে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ রোগীর মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক দিনে মৃত্যু হয়েছে ৩ জন পুুরুষ রোগীর। যাদের সবার বয়স ৬১ বছরের ওপরে। একই সময়ে ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন নারী মারা গেছেন।  ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৪ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার ৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যেও করোনা ধরা পড়েছে মাত্র ৩ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম