ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় মধুমতি সেতুতে টোল আদায় হলো যত টাকা

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২২,  4:19 PM

news image

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি সেতু চালুর প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময় চার লাখ টাকা টোল আদায় হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে মধুমতি সেতু, টোলিং সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। তবে একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুমতি সেতুর উদ্বোধন করেন। জানা গেছে, সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সেতুতে ২ হাজার ৫০০টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সেতুটি পাড়ি দেয় ১ হাজার ৫০০ যানবাহন। এসব যান থেকে টোল আদায় করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। এদিকে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যানবাহন চলেছে ১ হাজার। এ সময় টোল আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। পরে বিকেল ৪টা থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত গাড়ি চলাচল করেছে আরও ১ হাজার। একই সঙ্গে টোল আদায় হয়েছে আরও ১ লাখ ১০ হাজার টাকা। তবে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন থেকে সর্বমোট চার লাখ টাকা টোল আদায় করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান বলেন, মধুমতি সেতুতে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু হয়নি। টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি চালু রয়েছে। এখনও টোল ইজারা দেওয়া হয়নি। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। দরপত্র আহ্বানের মাধ্যমে মধুমতি সেতুর টোল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম