ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ও নি‌রো‌পেক্ষ নির্বাচন উপলক্ষে ভোলায় প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ডের মহাপ‌রিচালক আশুলিয়া পুলিশ পরিচয় রড ভর্তি ট্রাক ডাকাতের ঘটনায়, মালামাল সহ ৪ ডাকাত আটক কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু গাজায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে: জেনেভা একাডেমি ইসলামের দৃষ্টিতে ভোটার ও প্রার্থীর দায়িত্ব ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন উত্তরাঞ্চলের ৩ জেলায় তারেক রহমানের সফর আজ নৌযান চলাচল নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ম্যানইউর স্থায়ী কোচের দৌড়ে জিদান অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  11:07 AM

news image

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ‘ভারী বৃষ্টি’র শ্রেণিতে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, আজ (বুধবার, ৯ জুলাই) সারাদিনও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত শ্রেণিবিন্যাস অনুযায়ী,

১–১০ মিমি : হালকা বৃষ্টি

১১–২২ মিমি : মাঝারি

২৩–৪৩ মিমি : মাঝারি ধরনের ভারী

৪৪–৮৮ মিমি : ভারী

৮৮ মিমি বা তার বেশি : অতি ভারী বৃষ্টি

এই হিসেবে ঢাকায় গত ২৪ ঘণ্টায় হওয়া ৪৫ মিমি বৃষ্টি 'ভারী বৃষ্টি' হিসেবে চিহ্নিত।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম