ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জেলায় বন্যার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  10:25 PM

news image

সিলেট ও সুনামগঞ্জসহ বর্তমানে দেশের নয়টি জেলা বন্যাকবলিত। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও তিনিট জেলায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (১৯ জুন) সংস্থাটি নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছে, দেশের নয়টি নদীর পানি ১৮টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় এবং ভারতের আসাম ও মেঘালয়সহ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মাসহ সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া এ সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ দিকে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতিমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হতে পারে। ১৯৮৮ সালের মতো রাজধানীতে বন্যা হতে পারে কি না, সাংবাদকদের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ১৯৯৮ সালেও আমরা বন্যা মোকাবিলা করেছি। আগেও বহুবার মোকাবিলা করেছি। যেকোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে। অপ্রস্তুত থাকা উচিত না। সব পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম