ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী

#

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৫,  5:26 PM

news image

অনিমেষ গোস্বামী এক প্রকাশনা সংস্থার কর্নধার। অফিসে তার পরিচয় একজন ‘রাগী বস’ হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের ‘বস’ তার মা। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেন তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা। মা সেই কাজে কতটা সফল হবেন সেই উত্তর অবশ্য এখন 

এমন গল্প নিয়ে প্রকাশ হয়েছে কলকাতার সিনেমা ‘আমার বস’ এর টিজার। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। আর ছেলের চরিত্রটি করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই সিনেমা দিয়ে দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী।

১৯৬৭ সালে ২০ বছর বয়সে অভিনয় শুরু করা রাখী গুলজার সিনেমার জগত থেকে অনেকটাই সরে যান আশির দশকের মাঝামাঝিতে। মাঝে ফিরেছিলেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘শুভ মহরৎ’ এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ দিয়ে। মাঝে আবার প্রায় হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতেও তার দেখা পাওয়া যায় না। মুম্বাইয়ে নিজের গড়া ফার্ম হাউসে একাই থাকেন তিনি।

দীর্ঘ বিরতির পর কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি তাদের ‘আমার বস’ সিনেমায় রাখীকে ফিরিয়ে আনছেন। গেল বছর সিনেমার শুটিং হয়েছে। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আগামী ৯ মে মুক্তি পাবে রাখীর ‘আমার বস’ সিনেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম