ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

২২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:43 AM

news image

রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়া থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল মো. সোহেল (২৯), মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) ও মো. বিকাশ হোসেন (১৯)। তাদের মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই। শুক্রবার রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ৩ জন পেশাদার মাদক কারবারি। তারা কুষ্টিয়া জেলা থেকে গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গাঁজা বিক্রির জন্যই আলাদা বাসা ভাড়া করেন তারা। সোহেল অর্ডার নিতেন, আর বিকাশ তা ডেলিভারি দিতেন। গ্রেফতার এড়াতে এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ধরনের ছদ্মবেশে চলাফেরা করতেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দিতেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা বহন করতেন। এ ছাড়া কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দিতেন। তিনি বলেন, গোপন সংবাদে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম