ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

২২৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  4:34 PM

news image

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল হক। টানা ৯ ইনিংস পর পেয়েছেন দুই অঙ্কের দেখা। শুধু তা-ই নয় সেটাকে হাফ সেঞ্চুরিতেও রূপ দেন তিনি। কিন্তু সেঞ্চুরি করতে গিয়েই হারালেন ধৈর্য। তার ৮৪ রানের ইনিংসের পর মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই টাইগারদের। শুরুর প্রথম ঘণ্টায় ভারতীয় বোলারদের হতাশ করন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু এরপরই ছন্দপতন। দলীয় ৩৯ রানে বিদায় নেন দুজনেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির ১৫ রান ও শান্ত ফেরেন ২৪ রানে। আবারও দলে সুযোগ পেয়ে তিনে ব্যাট করতে নামেন মুমিনুল। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বাজে ফর্ম পিছু ছাড়ছিল তার। অনেকটা অবাক করে দিয়েই চারে এসে তার সঙ্গে জুটি বাধেন অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুর সাকিব ধরে রাখেন এই ম্যাচেও। কিন্তু লাঞ্চের পর ঠিক প্রথম বলেই উমেশ যাদবের বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়ে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন সাকিব। ১ চার ও ১ ছয়ে ৩৯ বলে তিনি করেন ১৬ রান।  মুশফিকুর রহিমও আরও একবার ব্যর্থ বড় রান করতে। এই ব্যাটার ৪৬ বল খেলে ২৬ রান করে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে দাঁড়ানো ঋষভ পন্থের হাতে। তার পর ক্রিজে এসে দারুণ করছিলেন লিটন দাস। যথারীতি খেলছিলেন মুগ্ধ হওয়ার মতো শট। কিন্তু হঠাৎই অশ্বিনের বলে মিডউইকেটে সহজ এক ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৫ রান করেন লিটন। এরপর থেকে মুমিনুল হকের সঙ্গী হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নেতৃত্বের পর দলে জায়গাও হারিয়েছিলেন মুমিনুল, ফিরেই তিনি হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। চা-বিরতির পর বড় জুটির ইঙ্গিত দিচ্ছিলেন মুমিনুল-মিরাজ।   কিন্তু দলীয় ২১৩ রানে উমেশকে কাট করতে পন্থের হাতে তালুবন্দী হন মিরাজ। এরপর ১৩ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। রবিচন্দ্রন অশ্বিনকে ড্রাইভ করতে গিয়ে পন্থের হাতে বল তুলে দেন মুমিনুল। ১২ চার ও ১ ছয়ে ৮৪ রান করে দলের দশম ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন উমেশ ও অশ্বিন। বাকি দুটি যায় ১২ বছর পর টেস্ট খেলতে নামা পেসার জয়দেভ উনাদকাটের পকেটে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০ (মুমিনুল ৮৪, মুশফিক ২৬, লিটন ২৫,শান্ত ২৪; উমেশ ৪/২৫, অশ্বিন ৪/৭১)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম