ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত না বদলালে কঠোর কর্মসূচি ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী

২০ হাজার স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ

#

২৩ নভেম্বর, ২০২১,  11:13 AM

news image

২০ হাজার স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম  হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এই করোনার সময়ে এরই মধ্যে প্রায় ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। আরও চার হাজার চিকিৎসক ও আট হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। এর মধ্যেই আরও প্রায় ১৫ থেকে ২০ হাজার স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম এখন হাতে নেওয়া হয়েছে।’

জাহিদ মালেক গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘কোভিড-১৯ মহামারি এবং এফসিফিএস পাসকৃত নতুন ইন্টার্নদের অভিনন্দন’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় নয় কোটি মানুষকে ভ্যাকসিনও দেওয়া হয়েছে। এর ফলে, এখন দেশের মানুষ স্বস্থিতে আছে। তবে, দেশের এত বড় স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। সে জন্য বিভিন্ন পদে ১৫ থেকে ২০ হাজার জনবল নিয়োগ করা হবে। এসব লোকবল নিয়োগ দেওয়া হলে স্বাস্থ্যখাতের জনবল সমস্যার বেশ খানিকটা সমাধান হবে।  বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক বিল্লাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম