ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১

২০ বছর পর সমান হলো ডলার-ইউরোর মান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  11:36 AM

news image

২০ বছর পর ইউরোর মান সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। এর ফলে ডলারের সঙ্গে ইউরোর মান সমান সমান দাঁড়িয়েছে। যা ২০ বছরের মধ্যে এই প্রথম। খবর আল জাজিরা। ইউরোর মান কমে যাওয়ায় ধস নেমেছে শেয়ার মার্কেটে। ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ এই দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল এবং গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির ওপর। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে রাশিয়ান পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ শতাংশ গ্যাস পেতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তারা। একই সময়ে ইইউর কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এদিকে পাইপলাইন মেরামতের জন্য ইউরোপে ১০ দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। এতে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন রাশিয়া হয়ত ইউরোপে স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে। এজন্য এখনই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। ইউরোর মান পড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ১৯৯১ সালের পর গত সপ্তাহে প্রথমবারের মতো পণ্যের বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে জার্মানি। দেশটিতে জ্বালানির দাম এবং সাধারণ সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ায় আমদানির ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম