ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

২০ দিন পর ফের উৎপাদনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  10:29 AM

news image

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ২০ দিন বন্ধ থাকার পর একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে। রোববার (২৫ জুন) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি না-হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, প্রায় ২০ দিন আগে কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙ্গর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। তিনি আরও জানান, জাহাজ থেকে কয়লা খালাস করে রোববার ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে এরপরে কয়লাবাহী জাহাজ আরও আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম