ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

২০ টাকা কেজিদরে প্রাথমিকের নতুন বই বিক্রির অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  4:54 PM

news image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করে দেওয়ার অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় তাকে গ্রেফতার দেখিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি। মঙ্গলবার বিকেলে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, ‘শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়েশা আক্তারকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম