ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

২০ জানুয়ারির পর তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  5:17 PM

news image

টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছিল। কুয়াশা ও মেঘাচ্ছন্ন কম থাকায় শীতের তীব্রতাও ছিল কম। কিন্তু রাত থেকে ফের শীত বাড়ার পাশাপাশি কুয়াশার ঘনত্বও ছিল দেখার মতো। এরমধ্যে আজ (মঙ্গলবার) থেকে টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফের শীতের তীব্রতা যে বাড়ছে তা নিঃসন্দেহে বলা যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে ১০ জেলার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় ফের শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। শুষ্কভাব কেটে গেলে ফের শীত পড়তে শুরু করবে। বিশেষ করে ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে। আরেক আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রা কিছুটা বাড়লেও তাতে শীতের অনুভূতি তেমন একটা কমবে না। বুধবার থেকে দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়বে শীত। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, বৃষ্টির পর কুয়াশারভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম