ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

২০ ওভারে ৩৪৯ রান, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৪,  3:04 PM

news image

টি-টোয়েন্টিতে রানের উৎসব যেন আপাতত থামছেই না। চলতি বছরেই একাধিকবার দেখা গেল ২০ ওভারের ক্রিকেটে রানের রেকর্ড ভাঙা-গড়ার উৎসব। ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান। যেটা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ। এরপরেই জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছিল ৩৪৪ রান। যেটা টি-টোয়েন্টির যেকোন পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড।  এবার সবকিছুকে ছাপিয়ে গেল ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফির সিকিম ও বারোদার ম্যাচ। সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রান তুলেছে বারোদা। মাত্র ১৭.২ ওভারেই এই ল্যান্ডমার্ক স্পর্শ করে বারোদা। শেষ পর্যন্ত তারা থামে ৩৪৯ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বেশ কিছু রেকর্ডই নিজেদের করে নিয়েছে বারোদা। দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারেই তোলেন ৯২ রান। পাওয়ারপলের আগেই আসে দলীয় শতরান। তিনে নামা ভানু পানিয়া এরপর শুরু করেন ধ্বংসযজ্ঞ।  ৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তার এই ইনিংসের সুবাদেই বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারেই দুইশ পূর্ণ করে দলটি।  ১৮তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালেরে ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়।  এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটা রেকর্ড গড়েছে বারোদা। পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে ৩৭ ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল ২৭ ছক্কা। বারোদার ইনিংস ছাপিয়ে গেছে তাদেরও।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম