ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

#

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:13 PM

news image

আলোচনা চলছিল অনেক বছর আগে ধরেই। ২০১৬ সালেই উরুগুয়েকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট  মরিসিও মাকরি। এবার সেই তালিকায় যোগ হলো চিলি ও প্যারাগুয়ের নাম। লাতিন আমেরিকার এই চার দেশ মিলে আয়োজন করতে চায় ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। মূলত ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা আসে। কনমেবল সভাপতি দোমিনিগেস বলেছেন, ‘ ২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্‌যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’ আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি করে ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। এবারই তাদের সামনে প্রথমবার আয়োজক হওয়ার সুযোগ। তবে সবকিছু ঠিক হবে আগামী বছর। ২০৩০ সালের বিশ্বকাপ কারা আয়োজন করবে সেটার সিদ্ধান্ত হবে ২০২৪ সালে। লাতিন আমেরিকার চার দেশের আগে বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছে স্পেন ও পর্তুগাল। এ ছাড়া মরক্কো ও সৌদি আরবও চাচ্ছে ১০০তম বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে নামতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম